amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৯ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বশেফমুবিপ্রবিতে বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবি প্রতিনিধি:
অক্টোবর ১৯, ২০২২ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে বারোয়ারী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে ‘ আমি হবো… ‘ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতা হয়। বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান।

এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক এবং সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) মো. জাহিদুল আলম। এ সময় অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গমাতা ডিবেটিং সোসাইটির সভাপতি এহসানুল হক ইরফান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই বিভাগের বিতার্কিক নাদিয়া।

প্রথমবারের মতো আয়োজিত বারোয়ারি বিতর্কে প্রথম হয়েছেন ইইই বিভাগের রাবেয়া। আর ব্যবস্থাপনা বিভাগের সুজন আলী দ্বিতীয় হয়েছেন এবং ইফাত রনি ও সত্যেন সুমন যৌথভাবে তৃতীয় হন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।