amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বশেফমুবিপ্রবির গবেষণা পরিচালক হলেন ড. মাহমুদুল হাছান

বশেফমুবিপ্রবি প্রতিনিধি:
জানুয়ারি ২৫, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গবেষণা পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাছানকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি তার মূল দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে গবেষণা সেলে দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান নিয়োগের এ আদেশ ড. মাহমুদুল হাছানের হাতে তুলে দেন।

নতুন দায়িত্বে ড. মাহমুদুল হাছানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মাননীয় উপাচার্য বলেন, গবেষণা একটা বিশ্ববিদ্যালয়কে তুলে ধরার প্রধান মাধ্যম। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের গবেষণালব্ধ নতুন জ্ঞান ছড়িয়ে দিয়ে দেশে-বিদেশে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি।

সুচারুভাবে নতুন দায়িত্ব পালন করতে ড. মাহমুদুল হাছানকে সবধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রখ্যাত গবেষক ও পদার্থ বিজ্ঞানী ড. কামরুল আলম খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।