amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরমেবি এর সাথে এনওটিসি পারস্পরিক সহোযোগিতা স্মারক স্বাক্ষর

পান্থ মজুমদার, বশেমুরমেবি প্রতিনিধি:::
আগস্ট ১০, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

০৯ আগষ্ট শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিএসএমআরএমইউ) এবং ন্যাশনাল ওশান টেকনোলজি সেন্টার, চীন (এনওটিসি)-এর মধ্যে মেরিন স্পেশিয়াল প্ল্যানিং ও সুনীল অর্থনীতির উন্নয়নে অগ্রগতি সাধন-শীর্ষক একটি সহযোগীতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

০৯ আগষ্ট ২০২৩ তারিখে চীনে বিএসএমআরএমইউ-এর ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ও এনওটিসি-এর ডিরেক্টর জেনারেল পেং উই উক্ত চুক্তি স্মারকে স্বাক্ষর করেন।

এই সহযোগীতা চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে মেরিন প্ল্যানিং এর গুরুত্ব অনুধাবন ও তা প্রবর্তনের বিষয়ে গবেষণা-ভিত্তিক সম্যক ধারনা লাভ ও সচেতনতা বৃদ্ধিসহ, দেশের সুনীল অর্থনীতির উন্নয়নে এনওটিসি-এর সহায়তায় গবেষণা প্রকল্প পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও, স্বাক্ষরিত চুক্তিটির আওতায় সমুদ্র-বিষয়ক শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ভবিষ্যতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ও এনওটিসি-এর মধ্যে অংশীদারিত্বভিত্তিক সহযোগীতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।