amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা’র নতুন প্রক্টর

ডেস্ক রিপোর্ট:
জানুয়ারি ২, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

গতকাল ১লা জানুয়ারি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সেন্টার ফর জেনারেল এডুকেশন’র সহযোগী অধ্যাপক ড. মো: মিজানুর রহমান। ড. মিজান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বিটিআইএস (প্রথম শ্রেণীতে ২য়) ও এমটিআইএস ( প্রথম শ্রেণীতে ৩য়) কৃতিত্বের সাথে পাশ করেন।

একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সনে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ড. মিজানের ইতোমধ্যে ১৫ টি গবেষণা প্রবন্ধ ও ২টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ড. মিজান কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নিয়ামতপুর গ্রামের অধিবাসী। তিনি মরহুম ইছহাক বেপারী ও রহিমা বেগমের একমাত্র কনিষ্ঠ পুত্র সন্তান। তিনি সকলের কাছে দো’আ প্রার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।