amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৩০ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি’র অগ্নি সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ

শাহনাজ বেগম:
জুলাই ৩০, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি’র অগ্নি সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ এক বিক্ষোভ সমাবেশ করেছে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ।

রবিবার বিকেল পাঁচটায় মুন্সিগঞ্জ সদরের কাচারিস্থ মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে শোভাযাত্রা বের হয়ে মূল শহর প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসে। শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন।

সমাবেশে বক্তব্য প্রদানকালে মোঃ মহিউদ্দিন জানান বিএনপি’র নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। তাদের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বিক্ষোভ সমাবেশে অংশ নেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য লোকের শামসুন্নাহার শিল্পী মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা তহুরা জামান, এড. আব্দুল মতিন, শামসুল কবির সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।