amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি

স্টাফ রিপোর্টার:
আগস্ট ১৫, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

পরিবেশ রক্ষায় সবুজায়নের লক্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার “আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ” গ্রুপ নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন

“দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এই স্লোগান কে সামনে রেখে ১৪ আগস্ট (সোমবার) বেলা ৩ ঘটিকায় আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ গ্রুপের উদ্যোগে রামগঞ্জ বেসরকারী উচ্চবিদ্যালয়ে বৃক্ষরোপন ও গাছ বিতরন কর্মসূচি সম্পন্ন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা হাজী জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, সোহরাব হোসেন।কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রামগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি রফিক আহমেদ, সংগঠনের সিনিয়র সদস্য তাহসিন আহমাদ শাওকী, মাহমুদ মাসুম, কাউসার হোসাইন, তামিম ইকবাল,সবুজ কর্মকার জয় সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা দক্ষিন কোরিয়া প্রবাসী ‘মোশাররফ হোসেন মুসু’ বলেন, আমরা সংগঠনটির প্রতিষ্ঠাকাল থেকে নিয়মিত সামাজিক কাজ করে আসছি, এই সামাজিক কাজ গুলোতে যারা অর্থ,শ্রম,এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আমরা তাদের সকলের কাছে কৃতজ্ঞ ও সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় আমরা এই রকম মানবিক কাজগুলো করতে সাহস ও উৎসাহ পাই।

তিনি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরাও আমাদের খালি যায়গায় একটি করে হলেও গাছ লাগাই।

পুরো এই এভেন্টকে বাস্তবায়ন করতে সর্বাত্মক শ্রম দেওয়ায় গ্রুপের সদস্য তাহসিন আহমাদ শাওকীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।