amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে আসুন

নাজমুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি:
ডিসেম্বর ২০, ২০২২ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাখাওয়াত হোসেন। আকাশসম স্বপ্ন নিয়ে শুরু করেছিল শিক্ষাজীবন এবং তারই ধারাবাহিকতায় ভর্তি হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। অসম্ভব মেধাবী এই শিক্ষার্থী ২০১৮ সাল থেকে লিভার সিরোসিসে আক্রান্ত । ২০২২ সালের জুন মাসে সাখাওয়াতের অবস্থা বেগতিক হয়ে যায়। লিভার সিরোসিসের পাশাপাশি সাখাওয়াতের শরীরে ইতিমধ্যে জন্ডিস,উইসন’স ডিজিস,হেপাটাইটিস বি, আর্থাইটিস বাসা বেঁধেছে।

জানা যায়, সাখাওয়াতের বাড়ি রাজশাহীর কাটাখালিতে। কয়েক বছর আগে পিতা হারানো সাখাওয়াতের পরিবার এখন মায়ের ওপর ভর করে চলছে। চরম কষ্টের মধ্য দিয়ে চলছে সাখাওয়াতের পরিবার।

সাখাওয়াতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে রাজশাহী মেডিক্যাল কলেজে সাখাওয়াতের চিকিৎসা চলছিলো। কিন্তু গত আগস্ট মাসে রাজশাহী মেডিকেল কলেজে সাখাওয়াতের মেডিকেল বোর্ড সাখাওয়াতকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্তে পৌঁছান। এই মুহূর্তে সাখাওয়াতকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর জন্য প্রায় আট থেকে দশ লক্ষ টাকার প্রয়োজন।

তবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার মায়ের পক্ষে এত টাকা খরচ করে সাখাওয়াতের চিকিৎসা করার সামর্থ্য নেই। তাই বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীরাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও তার চিকিৎসার আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সে সহযোগিতা করেছেন সেটি তার চিকিৎসা খরচ বহন করতে খুবই সামান্য বলে জানিয়েছেন তার পরিবার। এক্ষেত্রে সমাজের বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে সাখাওয়াতকে ভারতে নিয়ে চিকিৎসা করানো সম্ভব হবে, হয়তো মেধাবী এই শিক্ষার্থীটি আমাদের মাঝে ফিরে আসতে পারবেন সুস্থ হয়ে।

সাখাওয়াতকে সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ/নগদ/রকেট: 01771-834781 (পার্সোনাল)
ব্যাংক একাউন্ট নাম্বার: 0100235954448
একাউন্ট নামঃ মো. সাখাওয়াত হোসেন
জনতা ব্যাংক লি.(পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।