বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি ) ১২৯ জন শিক্ষক।
সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক ২০২৩ সালের বিশ্বসেরা গবেষকদের প্রকাশিত একটি তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৬ জন গবেষক।
প্রসঙ্গত, এবছর দেশের ১৬৮টি সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষকদের মধ্যে বিশ্ববিদ্যালয়টির মোট ১২৯ শিক্ষক স্থান পেয়েছেন। তালিকায় স্থানপ্রাপ্ত নোবিপ্রবির গবেষকের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় চার গুণ বেড়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

