করোনার কারনে দীর্ঘ ২ বছর পর আজ সকাল ৯.৩০টা থেকে শুরু হলো বুয়েটের ক্লাব ফেয়ার। চলবে আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত।
আজ সকালে বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার স্যার ক্লাব ফেয়ারের উদ্বোধন করেন। বুয়েটে মোট ৩১টি ক্লাবের কার্যক্রম চলমান রয়েছে। প্রত্যেকটি ক্লাব নিজ নিজ স্টলে ক্লাব পরিচিতি, ইভেন্ট আয়োজনসহ নানা কার্যক্রম পরিচালনা করছে।
ক্লাব ফেয়ার নিয়ে আজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশেই চলছে বিরাট এই কর্মযজ্ঞ।
বুয়েটের উল্লেখযোগ্য ক্লাবগুলোর মধ্যে রয়েছে – বাঁধন, বুয়েট ক্যারিয়ার ক্লাব, বুয়েট সাংবাদিক সমিতি, রোভার স্কাউট, এনভায়রনমেন্ট ওয়াচ : বুয়েট, সত্যেন বোস বিজ্ঞান ক্লাব ইত্যাদি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

