amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বৃহস্পতিবার জবির মঞ্চ মাতাবে ওয়ারফেজ ও সহজিয়া

অনলাইন ডেস্ক:
অক্টোবর ২০, ২০২২ ২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে ২০ অঅক্টোবর সুরের তালে মঞ্চ মাতবেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ ও সহজিয়া।

বুধবার ১৯ (অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর মহিউদ্দিন মাহি ও গৌতম কুমার শাহ্।

ওয়ারফেজ ও সহজিয়া ব্যান্ডের সাথে বিশ্ববিদ্যালয়ের সাতটি ব্যান্ডও গানের তালে মুগ্ধ করবেন জবি শিক্ষার্থীরা। এ ব্যান্ডগুলো হলো ভবঘুরে, আবোলতাবোল, স্বপ্নবাজি, রিজেক্টেড, মনের মানুষ, ট্রাভেলার্স, ব্লু টাচ। দুপুর ২ টা থেকে তারা মঞ্চ মাতাবেন।
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সূচিতে আরও রয়েছে, উপাচার্যকে বিএনসিসি কর্তৃক গার্ড অব অনার প্রদান, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, প্রকাশনা উৎসবের উদ্বোধন শেষে আনন্দ র‍্যালি, বার্ষিক চারুকলা প্রদর্শনী উদ্বোধন, তাসের দেশ নাটক পরিবেশনা, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে মুজিব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।