amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাকে বাঁচাতে জবির সাবেক শিক্ষার্থীর আকুতি

জবি প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোঃ মাইদুল ইসলাম।  তার মা মোছাঃ মোবাশ্বেরা বেগম গত চার-পাঁচ বছর ধরে কিডনি ও লিভারের রোগে ভুগছেন। বর্তমানে তার মায়ের কিডনি ও লিভার প্রতিস্থাপন করা অতীবও জরুরী । কিন্তু এর জন্য ৬০ লাখ টাকারও বেশি প্রয়োজন।

মাইদুলের বাবার জমি-জমা যা ছিল এমনকি গ্রামের বাড়ীভিটাসহ  বিক্রি করে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা সংকুলাণ করা সম্ভব হচ্ছে না। মাইদুল বলেন আমার  বাবার  সম্পত্তি বলতে যা ছিল তার সব কিছুই বিক্রি করেও ৬০ লাখ টাকা ম্যানেজ করতে পারছি না। যেখানে চিকিৎসার জন্য আরো অর্থের প্রয়োজন।

এই অর্থের জন্য আপনাদের সকলের সাহায্যের প্রয়োজন। কিডনী দাতা আমার ছোট ভাই মেহেদী। আমি আপনাদের নিকট আমার জন্য না আমি আমার মায়ের জন্য আপনাদের নিকট সাহায্যের জন্য হাত বাড়িয়েছি । মা ছাড়া  সন্তানের নিজের  জীবন কল্পনা করা কিরূপ কঠিন আশা করি বিষয়টি  তা আপনারা সকলেই অনুধাবন করতে পারবেন । আমি আমার স্নেহময়ী মাকে  বাঁচাতে চাই। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে আমার মাকে বাঁচাতে আমাকে সাহায্য করুণ।

আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশঃ   01611933565 (bkash merchent payment number)
*01797796588 (personal মেহেদি ছোট ভাই ) *01827669566 (personal মেহেদী ছোট ভাই )
*01767190479 (personal) (Mydul Islam)
*নগদঃ    01749125919
*রকেটঃ  01521577838

ব্যাংক একাউন্ট:
NRBC Bank account No: 013031100011290
Janata Bank account No:  0100220765827

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।