amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৬ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে “সত্যাসত্যের সন্ধান: ইতিহাস-ফিকশন-রূপকথা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
অক্টোবর ২৬, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে “সত্যাসত্যের সন্ধান: ইতিহাস-ফিকশন-রূপকথা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম-এর সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী এবং স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম।

গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে লেকচার থিয়েটারে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন,

আমরা পাশ্চাত্যের কোনো একটা রীতি পেলেই, তা নিয়ে উচ্ছ্বাস করি, কিন্তু একটু গভীরে গিয়ে সন্ধান করলে দেখা যাবে সে রীতি প্রাচ্যদেশীয় ঐতিহ্যে আগে থেকেই বিদ্যমান।

সভায় রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম বলেন,

“সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা।” মাননীয় উপাচার্য আরও বলেন, সত্য অনুসন্ধানের ক্ষেত্রে গল্প-কবিতা-উপন্যাসের ভূমিকা তাৎপর্যপূর্ণ। সমাজে সত্যকে নির্ভয়ে প্রতিষ্ঠা দেওয়ার ক্ষেত্রে কবি-সাহিত্যিকদের অবদান অসামান্য। তবে সুন্দর সমাজ বিনির্মাণে তরুণদেরকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। থিওরি অব পসিবিলিটি এবং থিওরি অব ক্রেডিবিলিটি আমাদের দুই কাঁধে রাখতে হবে, যাতে সেটি আমাদের সব সময় স্মরণ করিয়ে দেয় সত্য নিয়ে কথা বলতে এবং সেটি যেন সমাজের জন্য মঙ্গলজনক হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।