amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গাজীপুর জেলা পরিষদের নেতৃত্বে জাহিদ-নাজমুল

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
নভেম্বর ১৫, ২০২২ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর জেলাস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এসোসিয়েশন “গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ” এর নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুর রহমান হিমেল ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান তুহিন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের স্বাক্ষরিত এল বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটির তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। আংশিক কমিটিতে দায়িত্ব পেয়েছেন,
সাজ্জাদ হোসাইন সাব্বির (অর্থ ও দপ্তর সম্পাদক), নাঈমুর রহমান রাকিব (কোষাধ্যক্ষ), সাবরিনা রাকা মিম (তথ্য প্রচার ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক), মহসীনা আহমেদ স্নিগ্ধা (ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক)। কার্যনির্বাহী সদস্যপদ পেয়েছেন রবিউল হাসান লিমন ও মোঃ শাহরিয়ার হাসান সজিব।

বর্তমানে সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক শারমিন সুলতানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।