amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী সবুজবাগ বাথরুমে মিলল কিশোরীর ঝুলন্ত মরদেহ

মো. রাসেল সরকার
জানুয়ারি ৬, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর সবুজবাগ কাচারীপাড়া এলাকার একটি বাসায় বিথী আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে মুগদা জেনারেল হাসপাতাল থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ জানান, কাচারিপাড়া দ্বীন ইসলামের ১১তলা বাড়ির নিচ তলায় পরিবারটি ভাড়া থাকে। বিথীর ভাইবোনরা এই বাসায় থাকলেও বিথী গ্রামের বাড়িতে থাকতো। তিন মাস আগে তার বাবা তাকে ঢাকার বাসায় নিয়ে আসেন। ঢাকায় একটি স্কুলে ভর্তি করে দেয়ার কথা ছিল। তবে এখনও কোথাও ভর্তি করানো হয়নি।

তিনি জানান, দুপুরে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে এর কিছুক্ষণ পর গোসল করার জন্য বাথরুমে যায় সে। অনেক সময় পেরিয়ে গেলেও সে আর বের না হওয়ায় বিকেল ৪টার দিকে পরিবারের লোকজন বাথরুমের দরজা ভেঙে দেখেন, বাথরুমের ভেতর ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে সে। তখন স্বজনরা তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর কারণ সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। বিস্তারিত তদন্ত করা দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিথী গাইবান্ধা সদর উপজেলার আইনুল হকের মেয়ে। তার মা দেলোয়ারা বেগম সৌদি প্রবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।