amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৭ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুইজন আটক

নিরেন দাস, জয়পুুরহাট প্রতিনিধি:
আগস্ট ৭, ২০২৩ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিপিসি-৩,র‌্যাব-৫,রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইউসূফপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ৩ শত ৯০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

শনিবার দিবাগত গভীর রাতে এ অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধারসহ দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,চরখিদিরপুর এলাকার আওয়াল শেখ ও কাটাখালি এলাকার মারুফ হোসেন।

রবিবার মোল্লাপাড়া র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫,মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে যে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ভারতীয় সীমান্তবর্তী চর এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কতিপয় মাদক ব্যবসায়ী বিক্রিয়ের উদ্দেশ্যে নৌকা যোগে পদ্মানদী পেরিয়ে ইউসূফপুর মন্ডলপাড়া গ্রামের দিকে আসছে।

উক্ত সংবাদের ভিক্তিতে সঙ্গীয় ফোর্সসহ র‌্যাব সদস্যরা ইউসূফপুর মন্ডলপাড়া গ্রামের রফিকুল ইসলামের বসতবাড়ীর উত্তর পাশে পৌঁছে ভুট্টা ক্ষেত ও আম বাগানে ওঁৎপেতে থাকে। এসময় গভীর রাতে ২ জন ব্যক্তি ঘাড়ে প্লাষ্টিকের বস্তা বহন করে ঘটনাস্থলের আসা মাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা বস্তাসহ কৌঁশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা তাদের হাতেনাতে আটক করে।

পরবর্তীতে প্লাস্টিককের বস্তা তল্লাশী চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ৩ শত ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটকের পর চারঘাট থানায় সোপর্দ করে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।