রবিবার (২৩ জুলাই) সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে, মুন্সীগঞ্জ, লৌহজং উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পাবলিক সার্ভিস ২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মূল সড়কে শোভাযাত্রা বের করা হয়।
এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আবদুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইলিয়াস শিকদার,উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোয়াইব বিন আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার মো. বাহাউদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার মিডিয়া প্রমুখ ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

