amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে জবি কর্তৃপক্ষের শোক প্রকাশ

আয়দান ইমরান ,জবি প্রতিনিধি:
অক্টোবর ২, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

১ অক্টোবর (শনিবার) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দৈনিক বাংলার সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক জনাব তোয়াব খান বার্ধক্যজনিত জটিলতায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও তিনি দেশের প্রথম প্রধান তথ্য কর্মকর্তা ও পি্আইবি’র মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।