amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

স্কয়ার মাতার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক

নাজমুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি:
নভেম্বর ১৩, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিনী ও স্কয়ার মাতা খ্যাত অনিতা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) প্রশাসন।

রবিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক শোক বার্তায় বিষয়টি জানানো হয়।

শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য,স্কয়ার টয়লেট্রিজ এন্ড কনজ্যুমার লিমিটেড ও মাছরাঙা টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য। তিনি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী ও অনিতা চৌধুরী দম্পতির ছোট সন্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।