amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

এম ওসমান গনি
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী গ্রামার স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ফেব্রুয়ারী সকাল ১০টায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ, পুস্পস্তবক অর্পণ,জাতীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভসূচনা হয়।অধ্যক্ষ মোঃ ইসমাইলের সভাপতিত্বে সিনিয়র শিক্ষিকা ইসরাত জাহান রোজির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কফিল উদ্দিন, এতে প্রধান আলোচক ছিলেন এ্যাডঃ এম সাখাওয়াত হোসেন,সংবর্ধিত অতিথি ছিলেন সহযোগি অধ্যাপক ড.মোহাম্মদ মোরশেদুল আলম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃফিরোজ, হাটহাজারী গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য সাইদুর রহমান সাইদ, হাটহাজারী গার্লস স্কুল এন্ড কলেজের দাতা সদস্য ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মোঃসেলিম,প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আনোয়ার সাদাত,পরিচালক ওমর ফারুক, পরিচালক মোঃ নাজিম উদ্দিন,সাবেক অধ্যক্ষ মোঃ ইয়াকুব সহ বিদ্যালয়ে শিক্ষক -শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।