amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

১৭ অক্টোবর পর্যন্ত কুবির সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদেক:
অক্টোবর ২, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তিকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে হল সিলগালা করাসহ বেশ কিছু জরুরি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে। ছাত্র হলসমূহে অবস্থানকারী ছাত্রদের ২ অক্টোবর সন্ধ্যা ৬ টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ছাত্রী হলসমূহে অবস্থানকারী ছাত্রীদের ৩ অক্টোবরের (সোমবার) সকাল ৯ টার মধ্যে হল ত্যাগ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষাসমূহ স্থগিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের নিজস্ব পরিবহন ব্যতীত সকল ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।