amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৪ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

১৮ অক্টোবর ইউজিসি স্বর্ণপদক’ আবেদন জমাদানের শেষ তারিখ 

অনলাইন ডেস্ক:
অক্টোবর ১৪, ২০২২ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছ থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে প্রাপ্ত পত্রের আলোকে’ ইউজিসি স্বর্ণপদক’২০২০ (শুধুমাত্র পাঠ্যপুস্তক)-এর জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণকে তাঁদের মৌলিক গবেষণামূলক প্রবন্ধ/পাঠ্যপুস্তক/ গবেষণামূলক বা পর্যালোচনামূলক পুস্তকের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রতি বছর ‘ইউজিসি স্বর্ণপদক’ প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২০২০ সালে প্রকাশিত শুধুমাত্র শুধুমাত্র পাঠ্যপুস্তকের জন্য ইউজিসি স্বর্ণপদক’ ২০২০ প্রদানের লক্ষ্যে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের নিকট থেকে কমিশনের নির্ধারিত ছকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী শিক্ষকগণকে (বাংলা ও ইংরেজিতে) নির্ধারিত
তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর মো. ওহিদুজ্জামান এর নিকট দরখাস্ত পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
নীতিমালা, সম্মতিপত্রের নমুনা ও আবেদন পত্রের ছক ইউজিসির ওয়েবসাইট www.ugc.gov.bd -এর সম্মাননা সেবাবক্সে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তরে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৮ অক্টোবর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।