amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষায় ফেল করায় ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় ফেল করায় আফরিন আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার ৮ ফেব্রুয়ারী দুপুর আড়াইটায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন ওই ছাত্রী। হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আটঘোরিয়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। তিনি এবার ডি.কে ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

গেদুড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুন্জুর হক বলেন, মেয়েটির মা বাড়িতে নামাজ পড়ছিল। তার বাবা বাসায় ছিলনা৷ সে রেজাল্ট শোনার পর বাসায় এসে গলায় ওড়না দিয়ে ফ্যানের সাথে ফাঁস দেয়। পরে তার ছোট বোন গোসল করে রুমে গিয়ে দেখে সে ছটফট করছে। তাকে নামানোর পর সে মারা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।