আসসালামু আলাইকুম আমি মো. মারুফ আহমেদ বাঁধন। পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে। আজ আপনাদেরকে বলবো আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার গল্প। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন।
পাবলিক বিশ্ববিদ্যালয় যেন সবার কাছে এক স্বপ্নের নাম। বাংলাদেশের প্রতিটি সচেতন শিক্ষার্থী চায় একটি ভাল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে। আর এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকার শীর্ষেই অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরপর আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনারা জানলে হয়তো অবাক হবেন আমার কখনোই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা ছিল না। আমি নারায়ণগঞ্জের বন্দরে থাকি আর সেটাই হচ্ছে আমার স্থায়ী বাসভূমি।
আমি কখনোই বন্দরের গন্ডি পেরিয়ে নারায়ণগঞ্জ কিংবা ঢাকার দিকে আসেনি। উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেছি সরকারি কদম রসুল কলেজে যেটা বন্দরেই অবস্থিত। সেই কলেজেই এক স্যারের কাছে পড়তাম। আর পাবলিক বিশ্ববিদ্যালয় শব্দটি প্রথম শুনি তারই মুখে। স্যারের নাম শাহিদার রহমান তিনি সরকারি কদম রসুল কলেজের হিসাববিজ্ঞানের একজন প্রভাষক। স্যারের ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না কারণ তার মাধ্যমেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখি। আর আমার সেই স্বপ্ন বাস্তবায়নে প্যারাগন নারায়ণগঞ্জ ব্রাঞ্চ ছিল সবসময় আমার সঙ্গী। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই নিলয় ভাইকে প্যারাগন নারায়ণগঞ্জ ব্রাঞ্চের পরিচালক যার অবদান কোন অংশেই কম নয়। আর সব শিক্ষার্থীর মত আমারও পছন্দের তালিকায় শীর্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু দুর্ভাগ্যবশত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়নি। দুর্ভাগ্য বলব না সৌভাগ্য বুঝে উঠতে পারছি না। কারণ সব সময় একটা কথাই মাথায় থাকে সৃষ্টিকর্তা যাকে যে জায়গায় রাখে সে জায়গায়ই তার জন্য উত্তম। পরবর্তীতে গুচ্ছে পরীক্ষা দেই এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অনুভূতিই বা কী বলবো,যে পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে জীবনে ধারণা ছিল না,আজ আমি সেখানকার শিক্ষার্থী। সব যেন এক স্বপ্নের মত। যে আমি এক সময় বন্দর থেকে নারায়ণগঞ্জ আসতাম মাসে একবার এখন সেই আমি প্রতিদিন বন্দর থেকে ঢাকা যাতায়াত করি। আর এসব কিছু সৃষ্টিকর্তার করুনা ছাড়া কখনোই সম্ভব হতো না। মহান সৃষ্টিকর্তার নিকট অসংখ্য শুকরিয়া তিনি আমাকে এই পর্যায়ে উপনীত করেছেন।
সবশেষে একটা কথাই বলবো,স্বপ্ন বাস্তবায়নের আগে স্বপ্ন দেখা শিখতে হবে। কারণ স্বপ্ন দেখা ছাড়া স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়।
এ.পি.জে আব্দুল কালাম এর একটি বিখ্যাত উক্তি-“স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখ,স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না।
স্বপ্ন দেখে যান একদিন সেই স্বপ্ন পূরণ হবেই ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

