amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৯ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মাতুয়াইলে তিশা পরিবহনের বাসে আগুন

স্টাফ রিপোর্টার:
জুলাই ২৯, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মাতুয়াইল মেডিকেল এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিশা পরিবহনের একটি বাসে দুপুরে কে বা কারা আগুন লাগায়।

পাশের সান্টু ফিলিং স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সকাল থেকে এই এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো। এর আগে স্বদেশ এবং শ্রাবণ পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

আরও কয়েকটি বাসে আগুন লাগানোর চেষ্টা করলেও পুলিশের বাধায় তা বাসগুলো রক্ষা পায়।

এর আগে দুপুর ১২টার দিকে এই এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে। এবং পুলিশ সাংবাদিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতেও দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।