amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৩১ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে “হিফজুল কোরআন প্রতিযোগিতা”

শাহনাজ বেগম:
জুলাই ৩১, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হিফ্জুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ইং। হাজী আলী আকবর ফাউন্ডেশন মুন্সীগঞ্জের উদ্যোগে এই হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজক অনলাইন টেলিভিশন নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি।

পবিত্র কোরআনের বানী মানুষের দ্বারে দ্বারে পৌছে দেয়ার লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় জেলাব্যাপী সহস্রাধিক কোরআনের হাফেজ অংশগ্রহণ করার কথা রয়েছে।

হিফজুল কোরআন প্রতিযোগিতার স্পন্সর হিসেবে থাকছে আর্টিসান আউটফিটারস লিমিটেড, নিউ অ্যালুমিনিয়াম, রেনেসাঁ ডায়াগনস্টিক সেন্টার, বৈজয়ন্তী ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, ও ব্যাক্তি সহযোগিতায় পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান এবং অনুষ্ঠানটির ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ডিজাইন স্টুডিও।

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি’রপাঁচ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হিফ্জুল কোরআন প্রতিযোগিতাটি বাস্তবায়ন করার জন্য মুন্সীগঞ্জের ৬ উপজেলা থেকে গণ্যমান্য ওলামায়ে কেরামদের সমন্বয় করে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

রবিবার পরিচালনা কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের পর হিফজুল কোরআন প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের শেষ তারিখ নির্ধারণ করা হয় ২০ আগস্ট ২০২৩ইং তারিখ।

চূড়ান্ত সিদ্ধান্তের সভায় নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির উপ-সম্পাদক জাহাঙ্গীর আলম জানান,
জেলাব্যাপী এই প্রথম হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

এতে জেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ ও বাহিরের হাফেজগণ অংশ নিতে পারবে। কোন ধরনের ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ফরম সংগ্রহ করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
আমরা প্রতিযোগিতাটি সার্বিক ভাবে সফল করার জন্য প্রস্তুতি নিচ্ছি।

চূড়ান্ত সিদ্ধান্তের সভায় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা জানান, হিফজুল কোরআন প্রতিযোগিতার মধ্যে থাকছে দুটি বিভাগ, যেকোনো ১০ পারা এবং পূর্ণ ৩০ পাড়া।

তিনটি পর্বে হিফ্জুল কোরআন প্রতিযোগিতা টি অনুষ্ঠিত হবে।

প্রথম পর্বের রেজিস্ট্রেশন থেকে ৬ উপজেলায় বাছাইপর্ব অনুষ্ঠিত হবে, সেখান থেকে বাছাই হয়ে আসা প্রতিযোগিরা দ্বিতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সেখান থেকে ফাইনাল রাউন্ডের জন্য প্রতিযোগীদের নির্বাচন করে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

এরমধ্যে উভয় গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য রয়েছে নগদ অর্থ, আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র।

হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি কতৃপক্ষ প্রতিযোগিতাটি সাফল্যমন্ডিত করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।

প্রতিযোগিতার সকল পর্ব গুলো নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির পর্দায় প্রচারিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।