amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বগুড়া প্রতিনিধি:
আগস্ট ১, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পহেলা আগষ্ট সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজিদ হাসান সিদ্দিকী লিংকন, থানার সেকেন্ড অফিসার রামজীবন ভৌমিক, সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী, শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হাফিজুর রহমান, শেরপুর সরকারী ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন বিপ্লব,শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, সাংবাদিক আব্দুল ওয়াদুদ প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত,শহরের বিভিন্ন দোকানে দর্শনীয় স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।