amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লৌহজংয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত

মতিউর রহমান রিয়াদঃ
আগস্ট ১, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালয়ের অধিনে প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় লৌহজং উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতলের আয়োজনে মঙ্গলবার লৌহজং উপজেলার উত্তর দিঘলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক -প্রাথমিক থেকে শুরু পঞ্চম শ্রেনী পর্যন্ত সকল শাখার ৬৭৪ জন ছাএ-ছাএীকে পুষ্ঠির চাহিদা পূরন ও মেধা বিকাশের লক্ষ্যে বছরের ১৬০ দিন ব্যাপি ২০০ মিলি করে বিনা মুল্যে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা উত্তর দিঘলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমলি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ডা: মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: শ্যামল চন্দ্র পোদ্দারের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বাহাউদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শেখ মো. আসলাম, সহ সভাপতি শেখ সাইদুর রহমান টুটুল, অভিভাবক প্রভাষক ছালমা আক্তার, মো. বিল্লাল হোসেন, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মৃধা প্রমুখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।