amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে আ.লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

এম রাসেল সরকার:
আগস্ট ১, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

আয় বহির্ভুত সম্পদ অর্জন এবং তথ্য গোপন করার অভিযোগে রাজশাহী নগরীর বোয়ালিয়া (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৫১৫ টাকার আয় বহির্ভুত সম্পদ অর্জন এবং ১ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৪২১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে তার বিরুদ্ধে মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে দুদক আতিকুর রহমান কালুকে তাঁর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি নিজ নামে মোট ৯ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৯১৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখান। কিন্তু অনুসন্ধানে গিয়ে দুদক দেখে, তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৪৩২ টাকার। এখানে তিনি ১ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৫১৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু বলেন, ‘অনুসন্ধানের সময় আমি দুদককে সব ধরনের সহায়তা করেছি। তারা কীভাবে কি অভিযোগ পেল, তা আমি বলতে পারব না। তবে একটা নতুন সাত তলা ভবন করেছি, সেটা এখনও আয়কর নথিতে দেখানো হয়নি। এবার সেটা দেখাব। তাহলে হয়ত দুদক যে অভিযোগ তুলেছে, সেটা থাকবে না।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।