উত্তর চট্টগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অল্প সময়ে সফলতার সাক্ষর রেখে চলছে মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল। প্রতিবছর এসএসসি রেজাল্ট, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সফলতার সাক্ষর রেখে চলছে এই স্কুলের শিক্ষার্থীরা৷
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০০ জন শিক্ষার্থীকে ২০২৩ সালের জুলাই মাসে শ্রেনীকক্ষে শতভাগ উপস্থিত থাকায় বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন৷ এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলমসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ৷
প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানান, ২০২২ সাল থেকে প্রতি মাসে ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

