amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে গরুর ল্যাম্পিং স্কীন ডিজিজ রোগ দেখা দেওয়ায় গরু খামারিরা উদ্বিগ্ন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
আগস্ট ৪, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট উপজেলায় গরুর শরীরে ল্যম্পিংস্কীন ডিজিজ রোগ দেখা দেওয়ায় আতংকিত এলাকাবাসি। বেশ কিছুদিন থেকে চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় গরুর শরীরে ল্যম্পিংস্কীন ডিজিজ নামে রোগ দেওয়ায় এলাকাবাসি ও গরু খামারীদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে।

সূত্র মতে, চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় গরু ল্যাম্পিং স্কীন রোগ দেখা দেওয়ায় সাধারণ মানুষের মনে হতাশা বিরাজ করছে।

এ ব্যাপারে জানতে চাইলে চারঘাট উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াশিম আকরাম বলেন, উপজেলার কিছু কিছু এলাকায় গরুর শরীরে ল্যাম্পিং স্কীন ডিজিজ নামক রোগটি দেখা দিয়েছে। এ রোগের জন্য সরকারীভাবে প্রতিরোধ মূলক সামান্য ভ্যাকসিন আছে।প্রতিরোধের এই ভ্যাকসিক যা আছে তা দিয়েই কোন রকম কাজ চালানো হচ্ছে।

তবে তিনি বলেন, উপজেলার প্রত্যেকটি একালায় গিয়ে গরু খামারীদের সতর্ক মূলক পরামর্শ দেওয়া হচ্ছে। যেমন – গরুর খামার/ঘড় পরিষ্কার রাখতে হবে, গরুকে নিয়মিত গোসল করাতে হবে ও গরুকে মশা মাছির হাত রক্ষা করতে মশারী ব্যবহার করতে বলা হয়েছে। তাছাড়া গরুর শরীরের রোদ বা আলো বাতাস লাগে তার জন্য দিনের বেলায় গরুকে আলো বাতাস যুক্ত জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে বর্ষণ কম হওয়ায় এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে আতংকিত না হয়ে গরুর যন্ত নেওয়ার জন্য বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।