amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৪ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া ও নেতাকর্মীদের সাথে মতবিনিময়

ফরিদপুর প্রতিনিধি:::
আগস্ট ৪, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ৪ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ শেষে দোয়া ও আওয়ামী নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় শোক দিবস পালন করবেন বলে জানান।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফরিদপুর ২ আসনের মনোনয়ন পত্র দিয়ে নির্বাচন করার সুযোগ করে দিলে জনগণকে সাথে নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করব।

এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মান্নান মোল্লা, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া,কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক পৌর কাউন্সিল মোস্তাক আহমেদ, আওয়ামী লীগ নেতা ফরিদ মাতব্বর,যুবলীগ নেতা মন্টু সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।