amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৫ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি:
আগস্ট ৫, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে জামালপুর জেলা প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।