amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৭ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ

জামালপুর প্রতিনিধি:
আগস্ট ৭, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুরের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জামালপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, সহ সভাপতি বেলাল হোসেন শান্ত, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাওন মোল্লা, দপ্তর সম্পাদক মাসফি আকন্দ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক সজিব খান, সদস্য শাকিল হাসান, মো: রাজু মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান সবাইকে ধন্যবাদ জানিয়ে পুলিশের কার্যক্রমে সহযোগিতা করার আহবান জানান। তাছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব বজায় রেখে সমাজ ও মানুষের উন্নয়নে বিশেষভাবে কাজ করার আহবান জানান নবাগত পুলিশ সুপার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।