amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের হাল ধরবে: মজিবর রহমান মজনু

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি
আগস্ট ১০, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু বলেছেন, বর্তমানে নারীরা শিক্ষাসহ সবক্ষেত্রেই অনেক এগিয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনার নারীবান্ধব নীতির কারণেই তা সম্ভব হয়েছে। নারীরা আজ প্রতিটি সেক্টরে তাদের সাফল্যের ছাপ রাখছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ এর হাল ধরবে। তাই তাদেরকে যোগ্যতর হিসাবে তৈরী হতে হবে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) বেলা ১২টার দিকে বগুড়ার শেরপুর পৌর শহরের টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ডা. ইকবাল হোসেন সনি। বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মৃগেন্দ্রনাথ স্যানাল মিঠু, আশরাফুন্নেছা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. সোহাগ হোসেন।
অনুষ্ঠানে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিদায়ী উপহার ও প্রবেশ পত্র তুলে দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।