amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

ইমাম বিমান:::
আগস্ট ১০, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

জালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় মো.সালাউদ্দিন (১৪) নামের এক ডাইসু শ্রমিক নিহত হয়েছে। ১০ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার কাঠের পুল নামক স্থানে এ ঘটন ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার সময় জেলার নলছিটি দপদপিয়া সড়কের কাঠেরপুল নামক এলাকায় নলছিটি পৌর শহরে দিকে আসতে একটি ডাইসু নিয়ন্ত্রণ হাড়িয়ে সড়কের পাশে উল্টে যায়। উল্টে যাওয়া ডাইসুর নীচে চাপা পড়ে হেলপার মো.সালাউদ্দিন। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সালাউদ্দিন নলছিটি উপজেলার পৌর এলাকার ৭নম্বর ওয়ার্ডের মো. আপ্তার আলীর ছেলে বলে জানা গেছে। নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।