ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট (শুক্রবার) বিকেলে পুরাপাড়া বাজারে এ কর্মী সভার আয়োজন করা হয়েছে।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, জেলা ক্রিড়া সংস্থার অর্থ কমিটির সভাপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী কাজী আব্দুস সোবহান,
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার বিশ্বাস, সফর সঙ্গী কাজী জাফর, যুবলীগ নেতা শেখ জাহিদ, পুরাপাড়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হাফিজুর রহমান মল্লিক, সাধারন সম্পাদক আছলাম খান, ছাত্রলীগ নেতা কাজী তানভীর প্রমুখ।
এর আগে সকালে কাজী আব্দুস সোবহানের নিজ গ্রাম শশায় শারমিন ভিলায় কর্মীদের নিয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা করেন পরে কয়েকটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন।

