amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১২ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া জেলার বিভাগীয় পদোন্নতি ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি:
আগস্ট ১২, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার কনস্টেবল/নায়েক হতে এএসআই(নি:), এএসআই (নি:) হতে এসআই (নি:) পরীক্ষা- ২০২৩ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২আগস্ট)  সকাল ১০টার দিকে বগুড়া পুলিশ লাইন্স মাঠে পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়।

এসময় তিনি বিভাগীয় পদোন্নতি পরীক্ষা -২০২৩ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্যারেড পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন গাজিউর রহমান, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নওগাঁ (সদস্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটি, বগুড়া), রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, সিরাজগঞ্জ (সদস্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটি, বগুড়া), এএসপি(প্রবি:)গণ, আরআই, আরওআইসহ বগুড়া জেলা পুলিশ হতে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেয়া সকল পুলিশ সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।