মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।
কাশিমপুর কারাগার-১ এর জেলার তরিকুল ইসলাম জানিয়েছেন, বিকালে হঠাৎ বুকে ব্যাথা উঠলে তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা বিবেচনা করে সাঈদীকে ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই চকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ চন্দ্র ঘোষ মানবজমিনকে জানান, আমরা শুনেছি তাকে ঢাকায় আনা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ি তাকে সুপারিশকৃত হাসপাতালে ভর্তি করা হবে।
এ বিষয়ে সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, আমরা বিকালে তার অসুস্থতার সংবাদ পেয়েছি। তাকে গাজীপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় আনা হচ্ছে। তবে কোন হাসপাতালে নেয়া হচ্ছে কারাকর্তৃপক্ষ আমাদের তা জানায়নি।

