amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
আগস্ট ১৬, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর শহরের জগন্নাথপাড়ায় গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেনির মেধাবী ছাত্রী সঞ্চারি রায় (১৩) আত্মহত্যা করেছেন। তবে তার আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। মঙ্গলবার (১৫ আগষ্ট) রাত ১২টার দিকে শেরপুর শহরের জগন্নাথপাড়ায় তার বাবার বাসায় নিজ শয়নকক্ষে গলায় রশি পেচিয়ে সে আত্মহত্যা করে।

নিহত সঞ্চারী রায় ওই এলাকার কলেজ শিক্ষক নীহাররঞ্জন রায় এর মেয়ে এবং শেরপুর পল্লী উন্নয়ন একাডেমী ল্যাব স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয়র জানান, পরিবারের লোকজনের উপর অভিমান করে মঙ্গলবার রাত ১২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, মেয়েটি আত্মহত্যা করেছে। তবে লাশের ময়নাতদন্ত করা হবে কি না এবিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।