বগুড়ার ধুনটে আমীরসহ দুই জামায়ত নেতাকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে ও ওই ইউনিয়ন জামায়াতের আমীর বাদশা মিয়া (৬২) এবং সদর ইউনিয়নের বিলকাজুলী গ্রামের এরশাদ সরকারের ছেলে জামায়াত নেতা এনামুল হক (৬১)।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, আটকের পর বুধবার দুপুরে থানা হাজত থেকে ১৫১ ধারার অধিনে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

