amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৮ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর বিভিন্ন এলাকায় র‌্যাবের নিরাপত্তা জোরদার

এম রাসেল সরকার:
আগস্ট ১৮, ২০২৩ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব।

শুক্রবার (১৮ আগস্ট) র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দেশের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা প্রদানের অংশ হিসেবে র‌্যাব-২ এর আওতাধীন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, শেরে বাংলা নগর, তেজগাঁও ও তেজগাঁও শিল্প এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত পিকআপ টহল ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে র‌্যাব-২ এর অধিনায়ক বিভিন্ন এলাকায় টহল টিমের কার্যক্রমের নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন। ভবিষ্যতেও র‌্যাব-২ এর আওতাধীন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।