amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৮ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার কাহালুতে ইউপি সদস্যের স্বামী ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি:
আগস্ট ১৮, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার কাহালুতে পাইকড় ইউনিয়নের মহিলা ইউপি সদস্যের স্বামী আব্দুর রশিদ (৪৫), কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ হাসান এর দিক নির্দেশনায় থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাতে উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদ সদস্য ও উচলবাড়িয়া গ্রামের মহিলা মেম্বার জাকিয়া সুলতানার বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তার স্বামী আব্দুর রশিদকে ১”শ ২ পিচ ইয়াবা ট্যাবলেট গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, উপজেলার উচলবাড়িয়ার গ্রামের মৃতঃ গিয়াস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে কাহালু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান জানান, পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।