amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৭ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ রক্ষায় টেকনাফ থেকে তেতুলিয়া হাইকিং এ যাচ্ছে জবি শিক্ষার্থী

জবি প্রতিনিধি
মে ১৭, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশ রক্ষায় বাংলাদেশের দীর্ঘতম পথ টেকনাফ থেকে তেতুলিয়ায় হাইকিং এ যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সামিউজ্জাহা সাকিব।

আগামীকাল শনিবার (১৮ই মে) টেকনাফের বহিপীর দীপ থেকে অভিযান শুরু করবে সাকিব। দীর্ঘ এ যাত্রা পথে প্রায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এবং জানাজায় come forward to protecting nature শিরোনামে সাকিব ও ভ্রমনটির নাম দিয়েছে “Hiking for saving bangladesh”

সাকিব জানান, এই মিশনে আমি জলবায়ু পরিবর্তনে বৃক্ষ নিধনের নেতিবাচক প্রভাব সম্পর্কে তুলে ধরব। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রদের মাঝে জলবায়ু পরিবর্তনের কারণ তুলে ধরব।

এ বিষয়ে সাকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে। মিশনটির জার্সি ও লোগো উন্মোচন করেন জবি প্রক্টর অধ্যাপক ড.জাহাঙ্গীর হোসেন। সেই সাথে সার্বিক নিরাপত্তার জন্য সাহায্য চেয়েছেন তিনি।
এছাড়াও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও ছাত্র উপদেষ্টা এই মিশনের জন্য শুভকামনা জানিয়েছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।