amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৪ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

জবি প্রতিনিধি:
আগস্ট ২৪, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

রোববার (২৩ আগস্ট) তিনি এ তথ্য জানান। প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর ২০২০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পুরান ঢাকার ধূপখোলা মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে প্রথম সমাবর্তনের আয়োজন করা হয়েছিল। এরপর দ্বিতীয় সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

২০২৩ সালের মার্চে প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে একই বছরের এপ্রিল মাসে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের মেয়াদ শেষ হওয়ায় নির্ধারিত সমাবর্তন স্থগিত হয়ে যায়।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমাবর্তনের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। অবশেষে ৩০ জানুয়ারি ২০২৭ দ্বিতীয় সমাবর্তন আয়োজনের তারিখ চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।