amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

থমথমে কুবি

নিজস্ব প্রতিবেদেক:
অক্টোবর ২, ২০২২ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার পর ছাত্রলীগের বহিরাগত এক পক্ষ হঠাৎ অর্ধশত মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে শোডাউন করে। এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বাজি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। শনিবার (১ অক্টোবর) দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে।

এ সময় সদ্য সাবেক কমিটির নেতাকর্মীরা দেশিয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে বের হলে বহিরাগত পক্ষ ক্যাম্পাস থেকে চলে যায়। এ সময় পুলিশসহ প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়। এরপর পুলিশকে সঙ্গে নিয়ে প্রক্টরিয়াল বডি বঙ্গবন্ধু হলের সামনে ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী সাংবাদিকদের বলেন, আমরা প্রক্টরিয়াল বডি এবং এখানকার থানার ওসি ও কোটবাড়ি ফাঁড়ির ইনচার্জসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে তারা বাজি ফুটিয়েছে। আর পুলিশের বক্তব্য বাজি ফুটানোর গ্রাউন্ডে মামলা দেয়া যায় না।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি (ইলিয়াস-মাজেদ) বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টায় কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।