amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৫ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সোশ্যাল ওয়ার্ক অ্যালামনাই অ্যাসোসিয়েশন জবির আংশিক কমিটি ঘোষনা

আয়দান ইমরান ,জবি প্রতিনিধি:
অক্টোবর ৫, ২০২২ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল ওয়ার্ক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান শেষে পরবর্তী দুই বছরের জন্য গত ৩০ সেপ্টেম্বর অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষনা করা হয়।

মোঃ মুস্তাফিজুর রহমান মিলন ও ইমরান খানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এস.এম সোহেলকে সভাপতি ও শেখ ফয়সাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় ও ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শেষে এ কমিটির ঘোষণা আসে।

নবনির্বাচিত সভাপতি এস. এস সোহেল বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন হচ্ছে বর্তমান এবং সাবেক স্টুডেন্টদের মধ্যে একটি সেতুবন্ধন। অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে বিভিন্ন দুস্থ স্টুডেন্টডের সাহায্য ও সহোযোগিতা করা, সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের উন্নয়ন ও এই অ্যাসোসিয়েশনকে সব যায়গায় স্বীকৃতি দেওয়ার জন্যেও কাজ করার ইচ্ছা আছে আমার।

তিনি সোশ্যাল ওয়ার্ক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির পাশাপাশি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন মানবসেবায় কাজ করে যাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।