amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জবির শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন সভাপতি এনামুল ও সম্পাদক রনি

আয়দান ইমরান ,জবি প্রতিনিধি:
অক্টোবর ১৭, ২০২২ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী ১(এক) বছরের জন্য ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) সদ্য সাবেক সভাপতি কামরুল ইসলাম  ও সাধারণ সম্পাদক ডি এম বখতিয়ার এবং জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টা মন্ডলীদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এনামুল খান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১২ তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহজালাল আহমেদ রনি।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাখওয়াত হোসেন সৈকত, যুগ্ম-সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন মোহনা মুন্নি,সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী সিকদার। আগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক হিসেবে নিজের অভিমত ব্যক্ত করে রনি বলেন, অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনাদের প্রতি যারা আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখেছেন, যারা মনে করেছেন আমি এই পদের যোগ্য। দোয়া করবেন যেন আমি আমার শ্রম, মেধা এবং সাংগঠনিক বিচক্ষণতা দিয়ে
সংগঠনকে সুগঠিত, সুসংগঠিত এবং সমৃদ্ধ অবস্থানে এগিয়ে নিয়ে যেতে পারি। সর্বপরি কৃতজ্ঞতা মহান স্রষ্টার প্রতি। কৃতজ্ঞতা সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি।

নবনিযুক্ত সভাপতি এনামুল খান বলেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর সবার পাশে থেকে সুষ্ঠুভাবে নিজ দায়িত্ব পালন করার জন্য সকলের সহযোগিতা চাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।