বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে YouthMappers at BSMRMU Chapter কর্তৃক “Experience Sharing on SotM2022 & FOSS4G Training and Mapathon” শিরোনামে একটি সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারের ট্রেনিং এবং ম্যাপাথনে উপস্থিত ছিলেন YouthMappers এর রিজিওনাল অ্যাম্বাসেডর শাওন শাহরিয়ার এবং Everywhere She Maps এর রিজিওনাল অ্যাম্বাসেডর নওশীন বিনতে জামাল জুঁই। সেমিনারে প্রধান অতিথির আসন অলংকৃত করতে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলম খান। সেমিনারে বক্তারা YohthMappers এবং Humanitarian OpenStreet Mapping এর বিভিন্ন ফেলোশিপ প্রোগ্রাম নিয়ে নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরেন এবং এসব ফেলোশিপে ভবিষ্যতে কিভাবে অংশগ্রহণ করা যাবে সেই বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া YouthMappers at BSMRMU এর সভাপতি মোহাম্মদ আজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে অংশগ্রহণকারী চ্যাপ্টারের সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রকাশ করে আয়োজনটিকে আরো প্রাণবন্ত করে তুলে।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যগণ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেমিনারটি সফলভাবে আয়োজন করতে সফল হন।

