amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মঙ্গল প্রদীপের পাশাপাশি হৃদয়ের প্রদীপও জ্বালাতে হবে: ড. হাফিজা খাতুন

নাজমুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি:
অক্টোবর ২৫, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গল প্রদীপ এর পাশাপাশি, হৃদয়ের প্রদীপও জ্বালাতে হবে। তাহলেই জগতের সবার মঙ্গল হবে ও জগত আলোকিত হবে।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের দিপাবলি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

বরাবরের মতো এ বছরেও ‘সনাতন বিদ্যার্থী সংসদ,পাবিপ্রবি’ দিপাবলি অনুষ্ঠানের আয়োজন করেছে। মঙ্গল প্রদীপের আলোয় অন্ধকার দূর করার প্রত্যয়ে এবং অশুভ শক্তি বিতাড়নের প্রতীক হিসেবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময়ে শিক্ষার্থীরা আতশবাজি জ্বালিয়ে আনন্দধ্বনি ও কোলাহলে মেতে উঠে।

এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর,ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।