amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

পাবলিক স্পিকিং চ্যালেঞ্জ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জবির বিতার্কিক আসিফ

অনলাইন ডেস্ক:
অক্টোবর ২৭, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবছরের মতো পাবলিক স্পিকিং চ্যালেঞ্জ-২০২২ এর আয়োজন করে ইয়ুথ একাডেমি বাংলাদেশ। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির দপ্তর সম্পাদক ও সোসাইটির কৃতী বিতার্কিক সমাজকর্ম বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী, সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোর্শেদ হাসান আসিফ। একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয় জবির আসিফ। আজ ২৭ অক্টোবর ২০২২ ধানমন্ডি মাইডাস সেন্টারে উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট প্রদান করা হয়। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে “ব্যবসা, পুঁজিবাদ ও নীতি” বইয়ের সম্পাদক টম.জি পালমার, প্রিনিয়ার ল্যাব, ইয়ুথ একাডেমি বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।